লালমনিরহাটে বাল্যবিয়ে পণ্ড, ৮ জনের জেল-জরিমানা

লালমনিরহাট প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৬, ২০:৩৭আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ২০:৫৭

লালমনিরহাট লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করতে আসার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরযাত্রীর আট জনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার রাতে বিয়ের আসর থেকে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা আজিজুর রহমান তাদের জেল-জরিমানা করেন। সোমবার সকালে তাদের কারাগারে পাঠায় পুলিশ।
সাজাপ্রাপ্তরা হলেন রবিউল ইসলাম(৪৫), আবু হোসেন(৩৫) ও বসিরুলকে (৩০) সাতদিন এবং বরের ভাই নুর আলমকে (২৮) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া হামিদুল ইসলাম (৩০), মজগর আলী (৭০), শমসের আলী (৬০) ও মোনছের আলীকে (৬৫) এক হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।
প্রতক্ষ্যদর্শীরা জানান, গত রবিবার রাতে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নে পুর্বপাড়া এলাকায় আজিজুল ইসলামের মেয়ে হাতীবান্ধা মহিলা মাদ্রসার সপ্তম শ্রেণির ছাত্রী রোমানা আক্তার রুমির (১৪) বাল্য বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তেতে থানা পুলিশ ও হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা আজিজুর রহমান সেখানে অভিযান পরিচালনা করেন।  এ সময় সেখান থেকে বরযাত্রীর ৮ জনকে আটক করা হলেও  বর ও কনে পালিয়ে যায়।

আরও পড়ুন:  কারাগার পুলিশকে চাঁদা না দেওয়ায় যুবক জেলহাজতে!

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, সাজাপ্রাপ্তদের লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।

/এসএনএইচ/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম