রংপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২

রংপুর প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৬, ১২:০৪আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ১৮:৩১

রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ যাত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আরও ৬০ জন গুরুতর আহত হয়েছেন। উপজেলার ইকরচালি এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে বুধবার সকাল সোয়া ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, নিহতদের মধ্যে ১০ জন পুরুষ ও দুইজন নারী। নিহতদের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতদের স্বজনদের শনাক্তের ভিত্তিতে লাশগুলো হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়াও লাশগুলো বহন ও দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে চার হাজার টাকা করে দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, আহতদেরও ভর্তি করা হয়েছে একই হাসপাতালে।

রংপুর

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে দিনাজপুরগামী সায়মন পরিবহনের একটি বাসের সঙ্গে দিনাজপুর থেকে রংপুরগামী তৃপ্তি পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় ঘটনাস্থলেই ৬ যাত্রী নিহত হন।

রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী সায়মন পরিবহনের ওই বাসটি ইকরচালি এলাকায় আসার পরপরই এর সামনের একটি চাকা ফেটে যায়। এ সময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা তৃপ্তি পরিবহনের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ঘটনাস্থলেই উভয় বাসের ৬ যাত্রী নিহত ও হাসপাতালে নেওয়ার পথে আরও দুই যাত্রীর মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন মারা যান।

এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

/টিএন/

আরও পড়তে পারেন: 

আহমেদ নিলয়ের ফেসবুক পেইজ ফেসবুকে এইচএসসি’র জীববিজ্ঞান পরীক্ষার প্রশ্ন ফাঁস!

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি