ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে যুবক আটক, ৩ হিন্দু বাড়িতে ভাঙচুর

রংপুর প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৬, ১৯:০১ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১৯:০১

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মকে ব্যঙ্গ করে ভিডিও পোস্ট করার অভিযোগকে কেন্দ্র করে রংপুরের পীরগঞ্জে তিনটি হিন্দু পরিবারের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, লুট করা হয়েছে আসবাবপত্র ও তিনটি ছাগল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

এদিকে ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে অবমাননাকর পোস্ট দেওয়ায় অভিযুক্তকে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরে পুলিশ সুপার মোজাম্মেল হক।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রংপুরের পীরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের এক যুবকের বিরুদ্ধে সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মকে ব্যঙ্গ করে ভিডিও তৈরি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পীরগঞ্জ উপজেলাজুড়ে তোলপাড় শুরু হয়। এলাকায় তুমুল উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে রাত ৮টার দিকে বিক্ষুব্ধ কয়েকজন অভিযুক্ত যুবকসহ তিনটি বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্রসহ মালামাল ভাঙচুর করেন। এ সময় হামলাকারীরা তিনটি ছাগল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ ভুক্তভোগীদের।

অভিযুক্ত যুবকের বাবা বলেন, ছেলে ফেসবুকে কী লিখেছে আমরা তো জানি না। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে আমার সহ তিনটি বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্রসহ মালামাল ভাঙচুর ও লুটপাট করেছে। আমি তাদের শাস্তি চাই।

একই কথা বলেন ক্ষতিগ্রস্ত এক নারী। তিনি জানান, তার বাড়ি ঘর ভেঙে মালামাল লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারীসহ অনেকেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে শতাধিক পুলিশ সদস্য।

পুলিশ সুপার জানান, অপরাধী যারাই হোক, সবাইকে আইনের আওতায় আনা হবে। হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এদিকে পীরগঞ্জ থানার ওসি নাজমুল হক মঙ্গলবার সকালে জানান, ধর্মীয় অবমাননাকর পোস্ট দেওয়া যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র এলাকায় তুমুল উত্তেজনা বিরাজ করছে সম্ভাব্য যেকোনও পরিস্থিতি মোকাবিলায় শতাধিক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।

/এফআর/
সম্পর্কিত
দিনদুপুরে অস্ত্রের মুখে নারীকে জিম্মি করে ২৫ লাখ টাকা ছিনতাই
কয়েক কোটি টাকার খাদ্যশস্য আত্মসাৎ, চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা
স্থানীয় বিএনপির সভাপতি পদে দাঁড়ানো যুবদল নেতা কর্মসূচি থেকে ফেরার পথে গুলিবিদ্ধ
সর্বশেষ খবর
সিঙ্গাপুরকে উড়িয়ে দিলো বাংলাদেশ
সিঙ্গাপুরকে উড়িয়ে দিলো বাংলাদেশ
দিনদুপুরে অস্ত্রের মুখে নারীকে জিম্মি করে ২৫ লাখ টাকা ছিনতাই
দিনদুপুরে অস্ত্রের মুখে নারীকে জিম্মি করে ২৫ লাখ টাকা ছিনতাই
যাত্রাবাড়ীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
যাত্রাবাড়ীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘে প্রতিবেদন
রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘে প্রতিবেদন
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে