কয়েক কোটি টাকার খাদ্যশস্য আত্মসাৎ, চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা

কুড়িগ্রাম প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৬, ১৯:৩৪ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১৯:৩৪

প্রায় দুই কোটি টাকার অধিক মূল্যের সরকারি খাদ্যশস্য আত্মসাৎ এবং মজুতে অনিয়মের অভিযোগে কুড়িগ্রাম খাদ্য বিভাগের চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রামের উপসহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী বাদী হয়ে কুড়িগ্রাম জেলা সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি  করেন। মামলার বাদী ও দুদকের উপসহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন- কুড়িগ্রাম সদর খাদ্য গুদামের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ, তৎকালীন সহকারী উপখাদ্য পরিদর্শক হেলাল উদ্দিন, কুড়িগ্রাম সদর উপজেলা তৎকালীন খাদ্য নিয়ন্ত্রক হালিমুর রহমান ও কুড়িগ্রামের বর্তমান ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ কাজী হামিদুল হক।

তাদের বিরুদ্ধে বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০ এর ৪২০, ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি নথিবহির্ভূত চাল মজুতের ঘটনায় কুড়িগ্রাম সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির ১২০(খ) ধারায় অভিযোগ আনা হয়েছে। 
আসামিদের মধ্যে ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ কাজী হামিদুল হক ছাড়া অন্য তিন কর্মকর্তা বদলি হয়ে বিভিন্ন জেলায় কর্মরত আছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৫-২০২৬ অর্থবছরে সরকারি খাদ্যশস্যের মজুত ও সংগ্রহের নথি পর্যালোচনা এবং বাস্তব মজুত যাচাইয়ে বিভিন্ন অসঙ্গতি পেয়েছে দুদকের এনফোর্সমেন্ট দল। এর মধ্যে নথিতে থাকা চালের সঙ্গে বাস্তব মজুতের ঘাটতি, সংগ্রহ করা ধানের হিসাবের অসঙ্গতি এবং বিল পরিশোধের পরও গুদামে না পাওয়ার ঘটনা রয়েছে।

এজাহারে বলা হয়েছে, চলতি বছরের ১১ জানুয়ারি দুদকের একটি এনফোর্সমেন্ট দল কুড়িগ্রাম সদর খাদ্য গুদামের শিশু নিকেতন ও খলিলগঞ্জ গুদামে অভিযান চালায়। অভিযানে চাল ও ধানের মজুতসংক্রান্ত নানা অসঙ্গতির প্রমাণ পায় এনফোর্সমেন্ট দল। খাদ্যশস্য মজুত, সংগ্রহ এবং বিল পরিশোধে নানা ধরনের অসঙ্গতি দেখতে পান দুদকের কর্মকর্তারা। এসব অসঙ্গতির কারণে এজাহারে চার খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে প্রায় দুই কোটি এক লাখ ৭৫ হাজার ৩৫২ টাকা মূল্যের সরকারি খাদ্যশস্য আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া কুড়িগ্রাম সদরের শিশু নিকেতন স্কুল সংলগ্ন গুদামের পশ্চিম গেটসংলগ্ন স্থানে নথিবহির্ভূতভাবে ১১৯ মেট্রিক টন চালের মজুত পায় এনফোর্সমেন্ট দল। যার মূল্য প্রায় ৬৯ লাখ ৩৯ হাজার ৯৫৯ টাকা। এসব চালের সংগ্রহ, ওজন, মজুত কিংবা পরিবহনসংক্রান্ত বৈধ কোনও নথি দেখাতে পারেননি গুদামের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ। এ জন্য তার বিরুদ্ধে পৃথক আরও একটি ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে দুদক অভিযোগ করেছে, চার কর্মকর্তা পরস্পর যোগসাজশে মজুত ও সংগ্রহ সংক্রান্ত নথিতে অসঙ্গতি তৈরি করে বিপুল পরিমাণ সরকারি খাদ্যশস্য আত্মসাৎ করেছে। তদস্তকালে অন্য কারও সংশ্লিষ্টতা পেলে তা আমলে নেওয়া হবে বলে এজাহারে উল্লেখ করেছে দুদক।

মামলার বাদী ও দুদকের উপসহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘অভিযানের পর আমরা দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠিয়েছিলাম। সম্প্রতি প্রধান কার্যালয় থেকে মামলার অনুমোদন দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আজ (মঙ্গলবার) দুপুরে আদালতে মামলা করেছি।’

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ কাজী হামিদুল হক বলেন, ‘মামলার বিষয়টি আমার জানা নেই। আপনার কাছে জানলাম। এ বিষয়ে আমার কোনও মন্তব্য নেই।’

/এফআর/
সম্পর্কিত
আদালত থেকে ফেরার পথে ব্যবসায়ী নেতাকে দিনদুপুরে গুলি
দিনদুপুরে অস্ত্রের মুখে নারীকে জিম্মি করে ২৫ লাখ টাকা ছিনতাই
স্থানীয় বিএনপির সভাপতি পদে দাঁড়ানো যুবদল নেতা কর্মসূচি থেকে ফেরার পথে গুলিবিদ্ধ
সর্বশেষ খবর
আদালত থেকে ফেরার পথে ব্যবসায়ী নেতাকে দিনদুপুরে গুলি
আদালত থেকে ফেরার পথে ব্যবসায়ী নেতাকে দিনদুপুরে গুলি
যাত্রাবাড়ীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, নিহত ১
যাত্রাবাড়ীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, নিহত ১
ঢাকা-চট্টগ্রামে বিদ্যুৎ বিভ্রাট: কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি
ঢাকা-চট্টগ্রামে বিদ্যুৎ বিভ্রাট: কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি
‘জয় বাংলা’ স্লোগান নিয়ে সিপিবি নেতাদের মধ্যে কী চলছে
‘জয় বাংলা’ স্লোগান নিয়ে সিপিবি নেতাদের মধ্যে কী চলছে
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে