ভোট দিয়েই যে অভিযোগ জানালেন জামায়াতের প্রার্থী

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৬ আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৬

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন ১১ দল মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। ভোট দিয়ে তিনি নির্বাচনি পরিস্থিতি নিয়েও কথা বলেছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোটকেন্দ্রে প্রবেশের আগে ও পরে সেখানে উপস্থিত সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন দেলাওয়ার হোসেন।

ভোট দেওয়ার পর নির্বাচনি পরিবেশ নিয়ে দেলাওয়ার হোসেন বলেন, ভোটারদের প্রতি আহ্বান আপনারা ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন। কেবল ভোটগ্রহণ শুরু হয়েছে, এ জন্য বর্তমান পরিস্থিতি নিয়ে বলার কিছু নাই। আর একটু সময় গেলে পরিস্থিতি সম্পর্কে বলা যাবে। তা ছাড়া আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি, সেখানে এসে দেখেছি, প্রিসাইডিং যে কর্মকর্তা রয়েছেন, তার কার্ডে কোনও ছবি দেওয়া নাই, আমরা কীভাবে বুঝবো তিনি সেই ব্যক্তি নাকি অন্য কেউ। এখানে প্রক্সি দিতে পারে, বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে দেখার অনুরোধ করছি।

তিনি আরও বলেন, পুরো নির্বাচন যেহেতু দলীয় সরকারের অধীনে হচ্ছে তাহলে সুষ্ঠু হবে সেটা নির্ভর করছে সরকার এবং নির্বাচনের দায়িত্ব যারা আছে তাদের ওপর এবং প্রশাসনের ওপর।

/এফআর/
সম্পর্কিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের আগের দিন ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগেই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তাপ
সর্বশেষ খবর
স্থাপত্যের আড়ালে থাকা রহস্যময় লোককথার জিন্দা পীর মসজিদ
স্থাপত্যের আড়ালে থাকা রহস্যময় লোককথার জিন্দা পীর মসজিদ
উপকূলে লবণাক্ততায় কমছে ধানের ফলন, সংকটে চিংড়ি চাষও
উপকূলে লবণাক্ততায় কমছে ধানের ফলন, সংকটে চিংড়ি চাষও
অ্যাকশন শোধরানোর আগে আলিসের মানসিক দিকে দৃষ্টি সালাহউদ্দিনের
অ্যাকশন শোধরানোর আগে আলিসের মানসিক দিকে দৃষ্টি সালাহউদ্দিনের
কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজ
কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজ
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা