দেশের বাইরে আমাদের ঠিকানা নেই, পালানোর প্রশ্নই আসে না: মীর শাহে আলম

গাইবান্ধা প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৬, ১৬:৩৮ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৬:৩৮

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানসহ আমরা যারা বিএনপির রাজনীতি করি, আমাদের দেশের বাইরে কোনো ঠিকানা নেই। আমরা এ দেশেই থাকবো, পালাবো না। জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। তাই জনগণের জন্য যা যা করা প্রয়োজন, সরকার তা-ই করবে। দেশের মানুষের কল্যাণে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। জনগণকে সঙ্গে নিয়ে মিলেমিশে আমরা এ দেশেই থাকতে চাই।’

শনিবার (২১ নভেম্বর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ৫ ডিসেম্বরের সম্ভাব্য সফর উপলক্ষে বিভিন্ন স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এদিন প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন মহিমাগঞ্জ কেজি স্কুল মাঠের সম্ভাব্যতা যাচাই এবং গোবিন্দগঞ্জ চিনিকল পরিদর্শন করেন।

দেশব্যাপী খাল খনন কর্মসূচি প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় দেশের সব খাল ও মরা নদী পুনঃখননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা হবে। এ লক্ষ্যে করতোয়া নদীর বিভিন্ন অংশ ও আশপাশের খাল পরিদর্শন করা হয়েছে। খুব শিগগিরই এসব খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হবে।

পরিদর্শন শেষে দুই প্রতিমন্ত্রী গোবিন্দগঞ্জ আসনের প্রয়াত সংসদ সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী এম এ মোত্তালিব আকন্দের কবর জিয়ারত করেন। পরে তারা গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহাম্মেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলনে ট্রাম্পের যত অসত্য দাবি
এশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলনে ট্রাম্পের যত অসত্য দাবি
দেশের বাইরে আমাদের ঠিকানা নেই, পালানোর প্রশ্নই আসে না: মীর শাহে আলম
দেশের বাইরে আমাদের ঠিকানা নেই, পালানোর প্রশ্নই আসে না: মীর শাহে আলম
ফ্যামিলি কার্ড নিয়ে জরুরি বিজ্ঞপ্তি, যেসব কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান 
ফ্যামিলি কার্ড নিয়ে জরুরি বিজ্ঞপ্তি, যেসব কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান 
আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল
আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল
সর্বাধিক পঠিত
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি