রংপুরে নির্বাচনি সহিংসতা

দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১ জনের মৃত্যু

রংপুর প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৬, ০৯:৪৪আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ০৯:৪৯

রংপুর

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত আব্দুল হান্নান (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন।
নিহতের বাড়ি কাফ্রিখাল ইউনিয়নের বুজরুক মহাদেবপুর গ্রামে। তার বাবার নাম আকবর আলী। মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর হান্নান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায় শনিবার (২৩ এপ্রিল) তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের দুই মেম্বার প্রার্থী ফকরুল ইসলাম ও সাখাওয়াত হোসেনের সমর্থকদের মধ্যে বুধবার (২০ এপ্রিল) রাতে স্থানীয় মহাদেবপুর বাজারে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়।

আরও পড়ুন- কুলাউড়ায় ৪ বিদ্রোহী প্রার্থীকে আ.লীগ থেকে বহিষ্কার

আহতদের মধ্যে দুইজনকে গুরতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেম্বার প্রার্থী সাখাওয়াত হোসেনের সমর্থক আব্দুল হান্নান বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে মারা যান।
মিঠাপুকুর থানার ওসি জানান, এ ঘটনায় মেম্বার প্রার্থী সাখাওয়াত হোসেন বাদী হয়ে তার প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থী ফকরুল ইসলামকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ওসি জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি। এদিকে শুক্রবার রংপুর মেডিক্যাল কলেজের মর্গে নিহত আব্দুল হান্নানের লাশের ময়নাতদন্তের পর লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আরও পড়ুন- কুষ্টিয়ায় অপহৃত চেয়ারম্যান প্রার্থী উদ্ধার, আটক ৪

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের