নাস্তিক আখ্যা দিয়ে মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না: শোলাকিয়ার খতিব

রংপুর প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৬, ২১:১৪আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ২১:২২

শোলাকিয়া ঈদগাহের খতিব মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, শোলাকিয়া ঈদগাহের খতিব মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বলেছেন, নাস্তিক আখ্যা দিয়ে হত্যা করা ইসলাম সমর্থন করে না। কেউ যদি অপরাধীও হয়, সেই অপরাধীর বিচার নিজের হাতে তুলে নেওয়ার অধিকার ইসলাম দেয় না। মঙ্গলবার বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইসলাহুল মোসলেমিন পরিষদ বাংলাদেশ আয়োজিত গণবিবাহ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন।
মাওলানা মাসউদ বলেন, মানুষকে সচেতন করার জন্য সন্ত্রাসবিরোধী একটি ফতোয়ায় এক লাখ আলেমের স্বাক্ষর গ্রহণ চলছে। ইসলামের নামে যা হচ্ছে তা ইসলামবিরোধী। আলেম ওলামারা মানুষের মাঝে তা বললে সচেতনতা ও আস্থার সৃষ্টি হবে। ইতোমধ্যে ৭৬ হাজার আলেম এতে স্বাক্ষর করেছেন। বাকিগুলো কিছুদিনের মধ্যে সম্পন্ন হবে।
কয়েকদিনের ব্যবধানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খুন, রাজধানীর কলাবাগানে দুজনকে জবাই আমাদের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে জানিয়ে তিনি বলেন, দেশে ইসলামের নামে সন্ত্রাস-খুন চলছে। ইসলাম কখনও এরকম খুন পছন্দ করে না এবং সমর্থনও দেয় না। কেউ যদি অপরাধী হয় তার জন্য আদালত আছে সেখানে বিচার হবে, প্রমাণ হলে সাজা হবে। ইসলামের নামে এ ধরনের খুন কাম্য নয়।

মাওলানা মাসউদ আরও জানান, সন্ত্রাসবিরোধী ফতোয়ায় এক লাখ আলেম স্বাক্ষর দেওয়ার পর এর কপি জাতিসংঘ, ওআইসি এবং দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।

এর আগে, গঙ্গাচড়া কাসিমুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে ২৬ জন তরুণ-তরুণীর গণবিবাহ অনুষ্ঠিত হয়। নববিবাহিতদের প্রত্যেক জুটিকে একটি করে ছাগল, সেলাইমেশিনসহ নগদ অর্থ প্রদান করা হয়।

/এমও/এএইচ/ 

আরও খবর পড়ুন-

‘সিসিটিভির ফুটেজে ঘাতকরা’ (ভিডিও)

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী