দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র চলছে: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৬, ২২:০৩আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ২২:০৩

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার সফলতায় একটি মহল ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে দেশে হত্যাকাণ্ড চালাচ্ছে। ঢাকায় জোড়া খুন, রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খুন প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, জঙ্গি তৎপরতায় জড়িত ও একাত্তরের ঘাতকদের লালনকারীরা এখন দিশেহারা হয়ে স্থিতিশীল রাজনীতিকে অস্থিতিশীল করার প্রয়াস চালাচ্ছে। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বিশেষ করে বগুড়া ও রাজশাহীতে আবারও জঙ্গী অপতৎপরতা শুরু হয়েছে। এখনই তাদের খুঁজে বের করে দেশের জানমাল ও শান্তি-শৃঙ্খলা হেফাজত করার জন্যও আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি।
মোহাম্মদ নাসিম বলেন, ধর্মীয় উন্মাদনা, ব্যক্তিগত দ্বন্দ্ব বা পারিবারিক শত্রুতা নিয়ে যেকোনও সময় আক্রমণ হতে পারে। এই আক্রমণ কখনও জঙ্গি গোষ্ঠী করে আবার কখনও অন্যেরা করে জঙ্গি নাম ব্যবহার করা হয়। এসব ভালভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্যও তিনি প্রশাসনকে নির্দেশ দেন।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন। সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না এমপি, অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান প্রমুখ।

আরও পড়ুন: 
দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র চলছে: নাসিম বৃষ্টির জন্য ‘এস্তেস্কার’ নামাজের আয়োজন

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম