কুলাউড়ার ভাটেরায় আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে অন্য প্রার্থীদের অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি
০৫ মে ২০১৬, ০৬:২৫আপডেট : ০৫ মে ২০১৬, ০৬:২৮



কুলাউড়ার ভাটেরায় আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে অন্য প্রার্থীদের অভিযোগ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী সৈয়দ একেএম নজরুল ইসলামের বিরুদ্ধে পেশিশক্তি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে বাকি ৬ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। বুধবার রাতে ভাটেরায়  তারা পুলিশ সুপারের উপস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এই অভিযোগ করেন।
জানা যায়, ভাটেরা ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ একেএম নজরুল ইসলাম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম সিদ্দিকী  (চশমা), বিএনপির প্রার্থী হাজী সিরাজ মিয়া (ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী আকমল হোসেন তালুকদার (লাঙ্গল), জাসদ প্রার্থী জামাল খান (মশাল), স্বতন্ত্র প্রার্থী আজিজ আহমদ টুটু (মোটরসাইকেল), হাজী কমর উদ্দিন (ঘোড়া) এই ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী  নজরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করলেও বাকি প্রার্থীরা শুধুমাত্র আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করেন।

তারা বলেন,  নজরুল ইসলাম নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছেন। তিনি কাউকে তোয়াক্কা না করে পেশীশক্তি ব্যবহার করে স্কুলের শিক্ষার্থীদের এনে মিছিল, মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছেন।

স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম সিদ্দিকী ও জাতীয় পার্টির প্রার্থী আকমল হোসেন তালুকদার অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা দিয়েছেন তার ভোট গণনা হবে এক হাজার এক থেকে। আর সবার ভোট গণনা হবে এক থেকে। এছাড়া বহিরাগত ভাড়াটে লোক এনে তিনি কেন্দ্র দখলের পরিকল্পনা করছেন।

এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামসুদ্দোহা পিপিএম বলেন, কুলাউড়ার আগের ৭টি ইউনিয়নের নির্বাচন দেখেও যদি কেউ যদি অনৈতিক কিছু পরিকল্পনা করেন, তাহলে সেটা হবে বোকামি।

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. শাহজালাল জানান,  মৌলভীবাজারে কোনও ধরনের পেশিশক্তি ব্যবহারের সুযোগ নেই।

আরও পড়ুন:

কুলাউড়ার ভাটেরায় আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে অন্য প্রার্থীদের অভিযোগ টুকু হত্যা মামলার প্রধান আসামির আত্মসমর্পণ

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম