মৌলভীবাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৭

মৌলভীবাজার প্রতিনিধি
১০ মে ২০১৬, ১৭:৪৬আপডেট : ১০ মে ২০১৬, ১৭:৪৯

মৌলভীবাজার মৌলভীবাজারের রাজনগরে বিএনপির দুইপক্ষে সংঘর্ষে সাতজন গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কে ময়নার দোকান নামক স্থানে এ ঘটনা ঘটে। রাজনগর থানার পুলিশ ও কুলাউড়া সার্কেলের এএসপি জুনায়েদ আলম বিষয়টি নিশ্চিত করেন।
গুলিবিদ্ধরা হলেন সোহেল (৪৫), জুবেল (৩২), বেলাল (২০), জিয়াউর (৩২), আতিকুর রহমান (৩০), নাজেল (৩২) ও রেজাউল ইসলাম (২৮)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হাকিম বক্স সুন্দরের সঙ্গে উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রাজনগর সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য এনামুল হক চৌধুরীর নির্বাচনি বিষয় নিয়ে মতবিরোধ চলছিল। এমএ হাকিম বক্স সুন্দর মঙ্গলবার সকালে এনামুল হক চৌধুরীকে গালাগাল করেছেন বলে খবর পেয়ে এনামুল হক চৌধুরীর লোকজন মিছিল বের করেন। মিছিলটি রাজনগরের দিকে এগুতে থাকলে এমএ হাকিম বক্স ও তার লোকজন এগিয়ে আসেন।এ সময় হাকিম বক্সের পক্ষ থেকে মিছিলে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। এতে সাতজন গুলিবিদ্ধ হন।

এ বিষয়ে বিএনপির সাধারণ সম্পাদক এমএ হাকিম বক্স সুন্দর জানান, এনামুল হক চৌধুরীর লোকজন তার বাড়িতে আক্রমণ করতে এলে তিনি আত্মরক্ষার্থে গুলি ছুড়েছেন। এনামুল হককে গালি দেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।

আরও পড়ুন: বিনা পয়সায় আইনি সহায়তার প্রতিশ্রুতি শামীম ওসমানের ছেলের

খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ও কুলাউড়া সার্কেলের এএসপি জুনায়েদ আলম সরকার ঘটনাস্থলে আসেন। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

/বিটি/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের