সিলেট বোর্ডে পাসের হার বাড়লেও জিপিএ-৫ কমেছে

সিলেট প্রতিনিধি
১১ মে ২০১৬, ১৭:০৭আপডেট : ১১ মে ২০১৬, ১৭:১০

সিলেট শিক্ষা বোর্ডে এসএসসিতে এবার পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ এর সংখ্যা। গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে ২ দশমিক ৯৫ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮১ দশমিক ৮২ শতাংশ। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ দশমিক ৭৭ শতাংশে। গতবার ২ হাজার ৪৫২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। এবার জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ২৬৬ জন শিক্ষার্থী। সিলেট বোর্ডে পাসের হার বাড়লেও জিপিএ-৫ কমেছে

এবারের পরীক্ষায় মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট ৮৪ হাজার ৪৪৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছে ৭১ হাজার ৫৮৬ জন। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাসের হার ৮৫ দশমিক ৭৯ শতাংশ। আর মেয়েদের পাশের হার ৮৩ দশমিক ৯৫ শতাংশ । তবে, ছেলেদের চেয়ে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি ছিল। সব মিলিয়ে ৩৯ হাজার ২৬৮ জন মেয়ে এবং ৩২ হাজার ৩১৮ জন ছেলে পাস করেছে। মোট জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে এক হাজার ২২৫ জন আর মেয়ে এক হাজার ৪১ জন।

বোর্ডের অধীনে চার জেলায় পাসের হার সিলেটে ৮৬ দশমিক ৩০, হবিগঞ্জে ৮৫ দশমিক ৯৯, মৌলভীবাজারে ৮২ দশমিক ৩৮ ও সুনামগঞ্জে ৮৩ দশমিক ৬০ শতাংশ।

বোর্ডের মধ্যে একটি প্রতিষ্ঠানের কেউই পাস করেনি বলে জানা গেছে।

আরও পড়ুন: গোপালগঞ্জে বারি তিলের বাম্পার ফলন

সিলেট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম প্রকাশিত ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল ইকবালুর রহমান সৌরভ জানান, তার প্রতিষ্ঠান থেকে ১৮৮ পরীক্ষার্থী এসএসসিদে অংশ নেয়। এর মধ্যে ১৬৬ জন এ প্লাস পেয়েছে। বাকিরা এ পেয়েছে। তিনি এ ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন।

সিলেট নগরীর ব্লু  বার্ড উচ্চ বিদ্যালয়ের ২৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৭ পেয়েছে ১৪৭ জন। কলেজ অধ্যক্ষ হোসনে আরা বেগম এ তথ্য জানান।

/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের