হবিগঞ্জে আওয়ামী লীগের ৩২ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার

হবিগঞ্জ প্রতিনিধি
১৫ মে ২০১৬, ০৯:০৩আপডেট : ১৫ মে ২০১৬, ০৯:০৩

ইউপি নির্বাচন ২০১৬ হবিগঞ্জে আসন্ন পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে তিন উপজেলায় আওয়ামী লীগের ৩২ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপির নির্দেশে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আলমগীর খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিদ্রোহী প্রার্থীদেরকে কোনও প্রকার সহযোগিতা না করার আহ্বান জানানো হলো। আদেশ অমান্য করে বিদ্রোহী প্রার্থীদেরকে যেসব নেতারা সহযোগিতা করবে বা তার পক্ষে কাজ করবে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বহিষ্কৃতি চেয়ারম্যান প্রার্থীরা হলেন: 

মাধবপুর উপজেলা: ৩নং বহরা ইউনিয়নের আরিফুর রহমান, ৪নং আদাঐর ইউনিয়নে জহিরুল ইসলাম, ৫নং আন্দিউড়া ইউনিয়নে মিজানুর রহমান, ৬নং শাহজাহানপুর ইউনিয়নে বাবুল হোসেন খান, তৌফিকুর রহমান চৌধুরী ও মিজানুর রহমান, ১০নং ছাতিয়াইন ইউনিয়নে আব্দুস শহিদ এবং ১১নং বাঘাসুরা ইউনিয়নে শাহাব উদ্দিন।

নবীগঞ্জ উপজেলা: ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের সায়েদ উদ্দিন (জায়েদুল), ৬নং কুর্শি ইউনিয়নের আব্দুল মুকিত ও আব্দুল বাছিত চৌধুরী, ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নের মিরাজ আলী, ১১নং গজনাইপুর ইউনিয়নে আবুল খয়ের গোলাপ ও শফিকুল ইসলাম সেলিম, ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নে মো. নজরুল ইসলাম।

লাখাই উপজেলা: ২নং মুড়াকরি ইউনিয়নে আবুল কাশেম মোল্লা ফয়সল, সালাউদ্দিন সুমন ও মো. সোবহান মিয়া, ৩নং মুড়িয়াউক ইউনিয়নের মাসুক মিয়া তালুকদার, ৪নং বামৈ ইউনিয়নের সর্দার ওমর ফারুক, ফারুক আহমেদ, হারুনুর রশিদ নাঈম, কাউছার আহমেদ, জীবন মিয়া ও এনামূল হক মামুন, ৫নং করাব ইউনিয়নে জুয়েল রানা ও মো. ছফিল মিয়া, ৬নং বুল্লা ইউনিয়নে অ্যাডভোকেট মোশারফ হোসেন শিপন, মো. গিয়াস উদ্দিন ও অমূল্য রায়।

আরও পড়ুন:

বজ্রাঘাতে নিহতের লাশ পাহারায় কাটছে স্বজনদের রাত

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ