মৌলভীবাজারে ৫ বিদ্রোহী প্রার্থী আ.লীগ থেকে বহিষ্কার

মৌলভীবাজার প্রতিনিধি
২৬ মে ২০১৬, ১৮:০৪আপডেট : ২৬ মে ২০১৬, ১৮:০৬

মৌলভীবাজার মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ। মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহাম্মদ  বৃহস্পতিবার বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (২৫ মে ) এক পত্রের মাধ্যমে আওয়ামী লীগের ৫ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন- কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগ সদস্য আব্দুল গফুর (আনারস), পতনউষার ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগ সদস্য বদরুজ্জামান জহির (চশমা)। মুন্সীবাজার ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য মাজেদা কোরেশী (আনারস), আদমপুর ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজির বখশ (ঘোড়া)। অন্যদিকে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য মুজিবুর রহমান মুজুলকে (আনারস) বহিষ্কার করা হয়েছে।

এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সমর্থন কিংবা মাঠে কাজ না করে, দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান কিংবা নির্বাচনের মাঠে কাজ করলে তাদের বিরুদ্ধেও গঠনতন্ত্র অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে ওই চিঠিতে।

তবে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের শীর্ষ নেতাদের অভিযোগ, দলের হাইকমান্ড তৃণমূলের যোগ্যপ্রার্থীকে মনোনয়ন না দেওয়ায় আগামী জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়বে।

আরও পড়ুন: নোয়াখালীর নিপু হত্যা: দুই আসামি লক্ষ্মীপুর থেকে গ্রেফতার

/জেবি/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম