হবিগঞ্জের চুনারুঘাটে আ.লীগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

হবিগঞ্জ প্রতিনিধি
২৭ মে ২০১৬, ১৩:৫২আপডেট : ২৭ মে ২০১৬, ১৩:৫৪

ইউপি নির্বাচন ২০১৬ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় আওয়ামী লীগ থেকে ৮ প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. আলমগীর খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীরা হলেন, উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা তাজুল ইসলাম, ২নং আহম্মদাবাদ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল লতিফ, ৩নং দেওরগাছ ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য স্বপন সাঁওতাল, ৪নং পাইকপাড়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান শামীম, ৫নং শানখলা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সদস্য সিরাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ছাদেকুর রহমান ছাদেক, ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য মিজানুর রহমান মিজান, ৮নং সাটিয়াজুরী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুর রশিদ মাস্টার।

আলমগীর খান জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে উপরোক্ত উপজেলার ইউনিয়ন সমূহের বিদ্রোহী প্রার্থীদেরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুন: কালাইয়ে ইউপি নির্বাচন নিয়ে শঙ্কা কাটছে না ভোটারদের 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের