সিলেটে চেইন শপ স্বপ্নসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেট প্রতিনিধি
২৬ জুন ২০১৬, ২০:১৫আপডেট : ২৬ জুন ২০১৬, ২০:২০

সিলেট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পরিচালিত ভেজাল বিরোধী অভিযানে সিলেট নগরীতে চেইন শপ স্বপ্নসহ তিনটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে চেইন শপ স্বপ্নকে ৩৫ হাজার, পালকি রেস্টুরেন্টকে ২০ হাজার এবং পানসি রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিলেট জেলার সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চেইন শপ স্বপ্নে বিদেশি প্রসাধনীতে নেই আমদানীকারকের সিল। নেই কোনও মেয়াদের লেভেলও।এছাড়া মিস্টার সুইটসের দইয়ের গায়ে কোনও লেভেল ও তাদের কেকের মেয়াদ না থাকায় তাদেরকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তাদেরকে এ ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়। এছাড়া, নগরীর পালকি রেস্টুরেন্টে অপরিচ্ছন্নভাবে খাদ্য তৈরির দায়ে ২০ হাজার টাকা ও পানসি রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন দেবানন্দ সিনহা। তার সঙ্গে ছিলেন-সহকারী পরিচালক মাসুমুদদৌলা ও জেলা মার্কেটিং অফিসার মুরশেদ কাদের। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এ অভিযানে অংশ নেন।

আরও পড়ুন: যুবলীগকর্মী হত্যায় ইউপি চেয়ারম্যান কারাগারে

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের