বিট কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলির আদেশ

হবিগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা বাড়িতে ফিরে গেছেন

হবিগঞ্জ প্রতিনিধি
২৬ জুন ২০১৬, ২০:২৩আপডেট : ২৬ জুন ২০১৬, ২০:২৩

হবিগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা বাড়িতে ফিরে গেছেন

হবিগঞ্জে অভিমানে দেশান্তরী হতে যাওয়া  স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুইশ’ নাগরিককে নিজ আশ্রয়ে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার ভোরে হবিগঞ্জের সীমান্তবর্তী ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার চম্পাহোয়ার গ্রাম দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফ-এর হাতে আটক হয়েছিলেন তারা। পরে তাদের অভিযোগ শুনে বনবিভাগের কর্মী বিট অফিসার আবদুল ওয়াদুদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় তারা নিজেদের বাড়ি-ঘরে ফিরে গেছেন।

বিভিন্ন সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কালেঙ্গা ফরেস্টের জায়গায় প্রায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুইশ’ সদস্য বসবাস করেন। গত শুক্রবার বনবিভাগের কর্মী আবদুল ওয়াদুদসহ কয়েকজন তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এসময় বনবিভাগের বিট কর্মকর্তা আবদুল ওয়াদুদ তাদের কয়েকজনকে গালাগাল করায়   ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওই সদস্যরা ক্ষুব্ধ হয়ে ফরেস্টের বাংলোতে হামলা চালান। এসময় চার জনকে আটক করা হয়। পরে শনিবার ভোরে তারা আতঙ্ক ও অভিমানে সীমান্তবর্তী ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার চম্পাহোয়ার গ্রাম দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। এসময় ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সদস্যরা তাদের আটক করেন।

এ সময় তারা বিএসএফ সদস্যদের জানান, বনকর্মীদের অত্যাচারে তারা ভারতে আশ্রয় নিতে চান। তাদের বক্তব্য শুনে বিএসএফ বিষয়টি বিজিবিকে জানায়। এরপর বিজিবি তাদের দেশে ফিরিয়ে নিয়ে আসে।

এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি লোকমুখে শুনেছি বনবিভাগের কয়েকজন কর্মীর সঙ্গে তাদের ঝগড়া হয়েছে। এরপর তারা ভারতে চলে যাওয়ার চেষ্টা করে। তিনি জানান ক্ষুদ্র নৃগোষ্ঠীর এসব সদস্য পুলিশের সহযোগিতা চাইলে অবশ্যই তাদের সহযোগিতা করা হতো।

রবিবার সকালে কালেঙ্গা ফরেস্ট অফিসার সাইফুদ্দিন এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

স্থানীয় এক বাসিন্দা জানান, চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেক সদস্য বসবাস করছেন। তাদের সঙ্গে কারও কোনও সমস্যা হয়নি। তবে ছোটখাটো বিষয়ে সমস্যা হলে স্থানীয়ভাবেই তা সমাধান করা হয়। তবে হঠাৎ করে দল বেঁধে ভারতে যাওয়ার কথা শুনে বিষয়টি রহস্যজনক মনে হয়েছে।

এদিকে, ঘটনাটি জেনে বিজিবির ৫৫ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন রবিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের অভিযোগ শুনে মনে হয়েছে বনবিভাগের বিট অফিসার আবদুল ওয়াদুদ তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। তাই তাদের অভিযোগের ভিত্তিতে বনবিভাগের সঙ্গে আলোচনা করে তাৎক্ষণিকভাবে ওই বিট অফিসারকে বদলি করা হয়েছে।

/জেবি/টিএন/


আরও পড়তে পারেন :  রোজায় ১৮ জেলায় পৌঁছায়নি টিসিবি’র পণ্য

রংপুর অঞ্চলের ডিলারদের অভিযোগ: ব্যাপক চাহিদা তবুও বন্ধ করা হয়েছে পণ্য সরবরাহ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী