হবিগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ধানক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৬, ১৫:৪৩আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ১৫:৪৩

হবিগঞ্জে নিহত শিশু সুলতানা হবিগঞ্জ জেলার বাহুবলে নিখোঁজ হওয়ার তিন দিন পর সুলতানা আক্তার নামের ৯ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টায় পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার উত্তরসুর গ্রামের আফজল মিয়ার কন্যা সুলতানা আক্তার (৯) মঙ্গলবার দুপুরে কেরোসিন তেল কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে উপজেলা সদর সংলগ্ন হামিদনগর বাজারে যায়। দীর্ঘ সময় পার হওয়ার পরও সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান না পেয়ে ওইদিনই উপজেলা সদরসহ আশপাশের এলাকায় মাইকে নিখোঁজ সংবাদ প্রচার করা হয়।

তাতেও কোনও সাড়া না পেয়ে সুলতানার বাবা আফজল মিয়া ওইদিন রাতে বাহুবল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এদিকে সুলতানা নিখোঁজ হওয়ার তিনি দিনের মাথায় শুক্রবার সকালে স্থানীয় লোকজন উপজেলা সদর সংলগ্ন হামিদনগর ও উত্তরসুর গ্রামের মাঝামাঝি বিল্লাল মিয়ার ধান ক্ষেতে তার লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ সময় উপস্থিত জনতা পুলিশের নিরবতার জন্য ক্ষোভ প্রকাশ করেন।

ঘটনাস্থলে উপস্থিত লোকজন এবং নিহত শিশুর পরিবারের দাবি, থানায় নিখোঁজের বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার পর পুলিশ কোনও পদক্ষেপই নেয়নি। তবে শিশুটিকে হত্যার ঘটনায় নির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ আনেনি তার পরিবার।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মনির হোসেন বলেন, নিখোঁজ সংবাদটি পাওয়ার পর এএসআই জহির শিশুটিকে উদ্ধারের জন্য নানামুখী চেষ্টা চালিয়েছেন। আজ স্থানীয় ধানক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা করছে।

উল্লেখ এ বছরের ১২ ফেব্রুয়ারী একই উপজেলার সুন্দ্রাটি গ্রামে নিখোজের ৫ দিন পর ৪ শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশ বিদেশে ব্যাপক তোলপাড় হয়েছে।

আরও পড়ুন- 

মানবতাবিরোধী অপরাধ নয়, কিস্তি না দেওয়ায় সাঈদীর প্লট বাতিল
অনেক অভিযোগ, তবু আমলে নিচ্ছে না বিএনপির হাই কমান্ড

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী