লাউয়াছড়া জাতীয় উদ্যানে দেওয়া জমির বন্দোবস্ত বাতিল

মৌলভীবাজার প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৬, ০৭:২৩আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ০৭:২৪

লাউয়াছড়া জাতীয় উদ্যান মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেললাইনের দুই পাশে (২৯৭/১ থেকে ২৯৮/১ রেল কিলোমিটার) দেওয়া জমির বন্দোবস্ত বাতিল করেছে রেলওয়ে এস্টেট বিভাগ। সোমবার বিকালে রেল কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে। এমনকি জাতীয় উদ্যান এলাকায় ভবিষ্যতে জমির বন্দোবস্ত না দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে তারা।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন সংরক্ষক মিহির কুমার দে বন্দোবস্ত বাতিলের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৮ আগস্ট আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে। রেল কর্তৃপক্ষ ওই মিটিংয়ে বন্দোবস্ত বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতেও আর বন্দোবস্ত না দেওয়ার বিষয়েও কথা হয়েছে।
রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি অফিসার মো. রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বন ও রেল মন্ত্রণালয়ের বৈঠকের পর জমির বন্দোবস্ত বাতিল করা হয়েছে। আর এসব জমি কখনও বন্দোবস্ত দেওয়া হবে না।
বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ জানায়, সম্প্রতি রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় রেললাইনের দু’পাশের জমিতে কতিপয় লোকজনকে বন্দোবস্ত দেওয়া হয়। এই বন্দোবস্ত বাতিলের দাবি জানিয়ে বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ থেকে রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়। এতে বলা হয়, রেললাইনের উভয় পাশের জমি বন্দোবস্ত প্রদান করলে বন্য প্রাণীর আবাসস্থল ধ্বংস হয়ে যাবে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে সম্প্রতি রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি বিভাগ লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় চাষের জন্য দেওয়া জমির বন্দোবস্ত বাতিল করেছে। এমনকি ন্যাশনাল পার্ক এলাকায় জমির বন্দোবস্ত না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম