শাবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪

শাবি প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৬, ১৯:২০আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ১৯:২০

শাবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪ ‘ইন্ট্রো’ কমিটিকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়েছে। রবিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে শাবির শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান গ্রুপের কর্মী কামরুল ইসলাম  (সমাজকর্ম বিভাগ),  সজীবুর রহমান  (ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রণমেন্টাল সায়েন্স বিভাগ),  মনোয়ার হোসেন  (সমাজকর্ম বিভাগ)  এবং উত্তম সমর্থিত রনি-সাখাওয়াতের অনুসারী সোহাগ খান ফয়েজ (অর্থনীতি বিভাগ) আহত হয়।

ক্যাম্পাস সূত্র জানায়, ইমরান গ্রুপের কামরুলকে মেরে আহত করে উত্তম সমর্থিত রনি-সাখাওয়াতের অনুসারী মাহাবুব। বিষয়টি জানাজানি হলে ইমরান গ্রুপের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে আবাসিক হল থেকে ক্যাম্পাসে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই গ্রুপের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া দেয়।

শাবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪ শাবির ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর রাশেদ তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, সিনিয়র ছাত্রলীগ নেতাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এখন আমরা নিজেরাই আলোচনা করে সিদ্ধান্ত নেব। অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন বলেন, শনিবার রাতের ঘটনাকে কেন্দ্র করে আজকে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে বাড়তি নিরাপত্তায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভুল বোঝাবুঝির কারণে জুনিয়ররা এ ঘটনা ঘটিয়েছে। তবে ঘটনাটি পরবর্তীতে তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে।’

ছাত্রলীগ নেতা আসিফ হোসেন রনি জানান, ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জাকির হোসাইনের নির্দেশনায় পরিস্থিতি এখন শান্ত।

উল্লেখ্য, শনিবার রাত দেড়টা থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের আয়োজিত ফুটবল খেলার ‘ইন্ট্রো’ কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

আরও পড়ুন:

৫ এপ্রিল বাড়ি ছাড়ে তামিমের সহযোগী জঙ্গি রাব্বী

কল্যাণপুর থেকে পাইকপাড়া: জঙ্গিবিরোধী অভিযানে নতুন মাত্রা

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের