হবিগঞ্জে রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৬, ১২:৫৪আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৩:০৪

হবিগঞ্জ হবিগঞ্জের বাহুবলে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। নিহতের নাম অংকু সূত্রধর (১৮)। এ ঘটনায় আহত হয়েছে  আরও ৩০ জন। শনিবার সকালে জেলার বাহুবল উপজেলার শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।
গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শ্যামপুর গ্রামের পরিতোষ সূত্রধরের সঙ্গে একই গ্রামের সুশীল সূত্রধরের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে সকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৩০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ১১ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অংকু সূত্রধরকে মৃত ঘোষণা করেন।  
হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. বজলুর রহমান জানান, নিহত যুবকের বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে,  বুকের আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন জানান, পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে।

/এমডিপি/এইচকে/

পড়ুন: চার শিশু হত্যা মামলা শিশু আদালতে স্থানান্তর

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী