দিরাইয়ে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রবাসী খুন

সুনামগঞ্জ প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৬, ১০:৫১আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ১০:৫২

দিরাইয়ে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রবাসী খুন সুনামগঞ্জের দিরাইয়ে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক লন্ডন প্রবাসীর মৃত্যু হয়েছে। তার নাম আফরোজ মিয়া চৌধুরী (৫৫)। শনিবার সন্ধ্যায় উপজেলার শরিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।

দিরাই থানার ওসি আবদুল জলিল জানান, লাশের সুরত হাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্যে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনও মামলা দায়ের করা হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, দিরাই উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরীর বড় ভাই  আফরোজ মিয়ার ছেলেরা বাড়ির পাশে ক্রিকেট খেলছিল। খেলার এক পর্যায়ে ক্রিকেট বলটি পাশের  আইয়ুব আলীর বাড়িতে পড়ে। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ হামলায় আফরোজ মিয়া গুরুতর আহত হন। তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা. হাসিবুর রহমান জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের