শাবি ছাত্রীকে ‘তুলে নিয়ে যাওয়ার’ চেষ্টা, আটক দুই

শাবি প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৬, ২২:৩৬আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ২২:৩৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক ছাত্রীকে মারধর ও তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন, কাউসার আহমেদ ও তার বোন। কাউসার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। আর বোন একই বিশ্ববিদ্যালয়ের আইইআর বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাদের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার বহুলা ইউনিয়নের পশ্চিম বাইত গ্রামে।

শুক্রবার দুপুর পৌণে একটার দিকে শাবিতে ওই ছাত্রীর সঙ্গে দেখা করতে ক্যাম্পাসে আসেন কাওছার আহমদ ও তার বোন। শাবি’র ওই ছাত্রী জানান, কাউসার ও তার বাড়ি একই এলাকায়। ওই এলাকার বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের ফেসবুকে একটি গ্রুপ আছে। এই গ্রুপের মাধ্যমে তাদের সম্পর্ক গড়ে ওঠে। কাউসার বর্তমানে সিলেট নগরীর বাগবাড়ির একটি মেসে থাকেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, ‘নামাজে যাওয়ার পথে দেখি, ছেলেটি আমাদের ছাত্রীকে জোর করে রিক্সায় তুলে তার মাথায় এবং ঘাড়ে আঘাত করছে। আমি রিক্সা থামাতে বললে পাশে থাকা মেয়েটি (কাউসারের বোন) ধমকের সুরে বলে, আপনি এখানে নাক গলাবেন না; এটা পারিবারিক সমস্যা। তাদের সম্পর্ক জিজ্ঞেস করলে ছেলেটি জবাব দেয়, সে তার স্ত্রীকে সে মারছে। আর সঙ্গে সাথে থাকা মেয়েটি তার বোন। পরে আমি কাউসার ও তার বোনকে প্রক্টরিয়াল বডির কাছে তুলে দেই।’

পরে প্রক্টরিয়াল বডি তাদের তুলে দেয় জালালাবাদ পুলিশের হাতে। থানায় নিয়ে যাওয়ার পথে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীরা কাউছারকে মারধর করে।

জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন জানান,  কাওছার ও তার বোনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শাবি’র ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. রাশেদ তালুকদার বলেন, ‘ছাত্রীর বক্তব্য জানার পর এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’

/এআরএল/

আরও পড়ুন: 

তিন তরুণীর অন্যরকম বিয়ে

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম