জঙ্গিবাদ রোধে শিক্ষকদের ওপরও নজরদারি করতে হবে: শিক্ষামন্ত্রী

শাবি প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৬, ১৯:০১আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ১৯:০১

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জঙ্গিবাদ প্রতিরোধে কেবল শিক্ষার্থী নয়, শিক্ষকদের ওপরও নজরদারি বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার দুপুরে সিলেট শিক্ষাবোর্ড আয়োজিত ‘শিক্ষার উন্নত পরিবেশ: জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক সমাবেশে তিনি এ কথা বলেন।
দেশের ভাবমূর্তি নষ্ট করতে একটি মহল জঙ্গিবাদ ছড়ানোর মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
সরকার জঙ্গিবিরোধী সব ধরনের পদক্ষেপ কার্যকর করবে উল্লেখ করে তিনি বলেন, জঙ্গিবিরোধী সব ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। আর জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে শিক্ষকদেরকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
গত ৩ অক্টোবর এমসি কলেজ ক্যাম্পাসে সিলেট সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলার ঘটনা উল্লেখ করে মন্ত্রী আরও  বলেন, এ ঘটনা প্রমাণ করে শিক্ষা প্রতিষ্ঠানেও ছাত্রীরা নিরাপদ নয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্রীদের জন্য নিরাপদ স্থান তৈরি করতে সংশ্লিষ্টদের সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেন মন্ত্রী।

সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া তাপাদার।

উল্লেখ্য, নার্গিসের ওপর হামলার প্রতিবাদে ১৮ অক্টোবর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন এবং ২০ অক্টোবর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:
দেশের স্বার্থ রক্ষা করেই মুহুরীর চরের বিরোধ মীমাংসা করা হবে

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের