শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে কলেজছাত্রীকে মারধর

মৌলভীবাজার প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৬, ১৬:৫৩আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৬:৫৫

মৌলভীবাজার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রীকে শিক্ষক ও শিক্ষার্থীদের সামনেই এক কলেজছাত্র মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় কুলাউড়া ডিগ্রি কলেজের ক্যাম্পাসে  এ ঘটনা বলে জানা যায়।
কুলাউড়া থানার ওসি মো. শামসুদ্দোহা বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানান।
জানা যায় মারধরকারী ছাত্রের নাম নাঈম মিয়া (১৯)। সে কুলাউড়া পৌর শহরের চাতলগাঁও এলাকার বাসিন্দা আবদুল হান্নানের ছেলে ও কুলাউড়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। এ ঘটনায় পুলিশ তার বাবা আবদুল হান্নানকে (৫০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য বাংলা ট্রিবিউনকে বলেন, নাঈম শিক্ষক ও শিক্ষার্থীদের সামনেই ছাত্রীকে চড় মেরেছে। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।

/এইচকে/

পড়ুন: ১০ টাকার চাল: কার্ডের বিনিময়ে টাকা নিচ্ছেন আ.লীগ নেতা!

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী