হবিগঞ্জের কলেজে বঙ্গবন্ধুর প্রথম ম্যুরাল

হবিগঞ্জ সংবাদদাতা
২৬ অক্টোবর ২০১৬, ১৯:৩৩আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১৯:৫৮

হবিগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে আলিফ সোবহান চৌধুরী কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি (ম্যুরাল) স্থাপন করা হয়েছে। হবিগঞ্জের কোনও শিক্ষা প্রতিষ্ঠানে প্রথমবারের মতো স্থাপিত হলো বঙ্গবন্ধুর প্রতিকৃতি।

স্থাপনাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কেয়া চৌধুরী এমপি। এসময় তিনি বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু কোনও দলের নন, তিনি সর্বজনিন। নতুন প্রজন্মের কাছে তার আদর্শ পৌঁছে দিতে হবে। বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন শিক্ষার্থীদের মাঝে ছড়িতে দিতে পারলেই আগামী দিনের বাংলাদেশ উন্নত রাষ্ট্র হবে।’

আলিফ সোবহান চৌধুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক এমরান হোসেন, বাহুবল উপজেলা নিবার্হী কর্মকতা সাইফুল ইসলাম, আলিফ সোবহান চৌধুরী কলেজ পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব ফজলুর রহমান চৌধুরী, বাহুবল উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার ডা. আবুল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফিরোজ মিয়া প্রমুখ। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- 

আ. লীগের কেন্দ্রীয় ৩৮ পদের জন্য দৌড়ঝাঁপ

সব বিভাগে একটি করে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করা হবে: প্রধানমন্ত্রী

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের