হিন্দুদের ওপর হামলাকারীরা অন্ধকার জগতের মানুষ: জাফর ইকবাল

শাবি প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৬, ১৮:৩৩আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ১৮:৫৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলাকারীদের অন্ধকার জগতের মানুষ বলে মন্তব্য করেছেন কথাসাহিত্যিক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। হিন্দুদের ওপর হামলাকারীরা অন্ধকার জগতের মানুষ: জাফর ইকবাল
বৃহস্পতিবার দুপুরে হামলার প্রতিবাদে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক র‌্যালি বের করে। র‌্যালির পরবর্তী সমাবেশে অধ্যাপক জাফর ইকবার এ কথা বলেন।’
সমাবেশে অধ্যাপক জাফর ইকবাল বলেন, ‘মানুষটা আমার ধর্মের না ভিন্ন ধর্মের, সাদা না কালো, তার ভাষা, সংস্কৃতি কী তা আমাদের বিবেচ্য বিষয় নয়। এদেশে বসবাসের অধিকার সবারই রয়েছে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের আহ্বায়ক গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম, অধ্যাপক ড. সুশান্ত কুমার দাস প্রমুখ।
সমাবেশে সবাই হিন্দু পরিবারের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানায়।
এদিকে হিন্দু সম্প্রদায়ের ওপর নৃশংস হামলার ঘটনায় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল আমিন রাব্বি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিন্দা জানিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের