হবিগঞ্জে ৩ বছরের শিশুকে ধর্ষণ!

হবিগঞ্জ প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৬, ০৯:০৫আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ০৯:০৫

হবিগঞ্জ হবিগঞ্জের নবীগঞ্জে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ৮টায় সময় উপজেলার দেবপাড়া ইউনিয়নের ফুটারচক গ্রামের কামাল মিয়ার স্ত্রী তার শিশু কন্যাকে ঘরে রেখে পাশের বাড়িতে তার ছেলেকে খুঁজতে যান। এই সুযোগে একই গ্রামের বাসিন্দা মোবাশ্বির মিয়ার ছেলে রুহেল মিয়া ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণ করে। এ সময় শিশুর চিৎকার শুনে তার মা দৌড়ে এসে রুহেলকে হাতে নাতে ধরে ফেলেন। পরে লম্পট রুহেল শিশুর মাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত সাড়ে ১২টায় আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রেফার করেন। এ ঘটনার পর থেকে রুবেল পলাতক রয়েছে।

শিশুটির বাবা কামাল মিয়া অভিযোগ করেন, এ ঘটনার পর থেকে রুহেলের চাচা মোশাহিদ মিয়া বিষয়টি কাউকে না জানাতে চাপ সৃষ্টি করে আসছেন।

হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন রায় জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন জানান, এ বিষয়ে কোনও অভিযোগ পাননি তারা। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন- 

তনু হত্যার আট মাস: স্থবির তদন্ত, হতাশ পরিবার
জানুয়ারিতেই তৃণমূল আ. লীগে শুদ্ধি অভিযান

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের