সিলেটে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ৩ হাজার পুলিশ

সিলেট প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৬, ১৬:২৫আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১৬:২৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অষ্টমবারের মতো সিলেট সফরে আসছেন বুধবার (২৩ নভেম্বর)। প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল থেকে সিলেটে তাদের তৎপরতা শুরু হয়েছে। বিমানবন্দর এলাকা থেকে শুরু করে নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছে পুলিশ। এছাড়া গোয়েন্দা পুলিশ ও র‌্যাবের টহলটিম হযরত শাহজালাল (র.) এবং হযরত শাহপরান মাজার এলাকায় নজরদারি করে যাচ্ছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রহমত উল্লাহ (গণমাধ্যম) বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রীর এ সফরে ৬টি প্রকল্পের উদ্বোধন ও ৭টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা থাকলেও এগুলো স্থগিত রাখা হয়েছে। আওয়ামী লীগের একটি জনসভাও বাতিল করা হয়েছে। জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘিত হওয়ার আশঙ্কায় এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রহমত উল্লাহ (গণমাধ্যম) বাংলা ট্রিবিউন’কে জানান, প্রধানমন্ত্রী সিলেট সফরকে কেন্দ্র করে নিরাপত্তা দেওয়ার জন্য যা যা করণীয় পুলিশের পক্ষ থেকে তার সব ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে সিলেট শহর ও শহরতলীতে পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। নিরাপত্তার দায়িত্ব পালন করবে তিন হাজার পুলিশ। নিরাপত্তার স্বার্থে প্রধানমন্ত্রীর সফরকালিন সময়ে সিলেটের বিভিন্ন সড়কের যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তিনি বিকালে সিলেট ছাড়ার পর যানবাহন চলাচল আবার শুরু হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। সেখান থেকে সকাল ১০টায় হযরত শাহজালাল (র.) মাজার এবং সাড়ে ১০টায়  হযরত শাহপরান মাজার জিয়ারত করবেন। পরে সকাল ১১টায় জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ নবগঠিত সদর দপ্তর ১১ পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগদান করবেন। অনুষ্টান শেষে বিকেল ৫টায় বিমানে ঢাকায় ফিরে যাবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের প্রকল্পগুলোর মধ্যে ছিল- লাক্কাতুড়া টি এস্টেটে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের চতুর্থ তলা নতুন একাডেমিক কাম প্রশাসনিক ভবন, সার পরীক্ষাগার ও গবেষণা কেন্দ্র, মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট, গাজী বুরহান উদ্দিনের মাজার মসজিদ, সিলেট শাহী ঈদগাহ মিনার কমপ্লেক্স, কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, সিলেট সদর উপজেলা শতভাগ বিদ্যুতায়ন। এছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল আরও সাতটি প্রকল্পের। এগুলো হলো- সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য অধিদফতরের অধীনে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ছাত্র, ছাত্রী হোস্টেল নির্মাণ, নার্সিং ডরমেটরি ভবন, সিলেট মেট্রোপলিটন পুলিশ ব্যারাক ও জেলা পুলিশ লাইনস অস্ত্রাগার নির্মাণ।

আরও পড়ুন- 


কী হবে প্রধানমন্ত্রীর দিল্লি সফরে?

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম