নাসিকে বিএনপির মনোনয়ন পেলেন অ্যাড. সাখাওয়াত হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৬, ১১:১২আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১২:১৯

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে সংঘটিত সাত খুনের মামলার বাদীপক্ষের আইনজীবী হচ্ছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।

এ নির্বাচনে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলমকেই দলীয় প্রার্থী হিসেবে প্রথম পছন্দ ছিল বিএনপির। কিন্তু তিনি নির্বাচনে অংশ নিতে অপারগতা প্রকাশ করায় বেশ কয়েকজন স্থানীয় নেতার নাম আলোচনায় উঠে আসে। এর মধ্যে গত সোমবার রাতে নির্বাচনে অংম নিতে আগ্রহী দুই নেতা নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন খান ও নারায়ণগঞ্জ শহর বিএনপির সেক্রেটারি এটিএম কামালকে গুলশান কার্যালয়ে ডেকে পাঠান দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া। এরপরেই মঙ্গলবার সকালে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয় দলটির পক্ষ থেকে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার পর আন্দোলন করতে গিয়ে আলোচনায় আসেন। ওই সময় তিনি আওয়ামী লীগের নামধারী নেতা ও সাত খুনের ঘটনার আসামিদের চাপ ও হুমকির শিকার হন। তবে এর আগে ২০০৯ সালে তিনি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী হয়ে নারায়ণগঞ্জ শহরে আলাদা করে পাল্টা বিএনপির কমিটি গঠন করেন। ওই বিদ্রোহী কমিটির সেক্রেটারি ছিলেন সাখাওয়াত আর মূল ধারার নির্বাচিত সেক্রেটারি ছিলেন এটিএম কামাল। এ নিয়ে দলের ভেতরেই তাকে বেশ বেগ পেতে হয়। পরে অবশ্য এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

বিস্তারিত আসছে...

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী