সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে: সিলেটে প্রধানমন্ত্রী

সিলেট প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৬, ১৪:৪৫আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১৪:৪৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের অভ্যন্তরীণ ও বহিঃশক্তি হুমকি মোকাবিলা এবং সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে হবে।  এ বাহিনীর উন্নয়নের জন্য যা করা প্রয়োজন সরকার তা করবে। বাংলাদেশ আজ অনেক এগিয়ে গেছে, এগিয়ে যাবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।’

আজ বুধবার সিলেটের জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ নবগঠিত সদর দফতরে ১১ পদাতিক ব্রিগেডসহ ৮টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এর আগে বেলা ১১টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট বিজি নং-১৬০১ করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী। এরপর প্রথমে তিনি হযরত শাহজালাল (রহ.) এর মাজারে ও ১১টা ৪৫মিনিটে হযরত শাহপরান (রহ.) এর মাজারে যান। সেখানে মাজার জিয়ারত শেষে পৌনে ১টায় জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশন সদর দপ্তরে ১১ পদাতিক ব্রিগেডসহ ৮টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ