রামপাল নিয়ে ইউনেস্কোর দেওয়া প্রতিবেদনের জবাব দেওয়া হয়েছে: নসরুল হামিদ

শাবি প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৬, ১৮:১৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৮:১৯

রামপাল নিয়ে ইউনেস্কোর দেওয়া প্রতিবেদনের জবাব দেওয়া হয়েছে: নসরুল হামিদ রামপাল বিদ্যুৎপ্রকল্প নিয়ে ইউনেস্কোর দেওয়া প্রতিবেদনের জবাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, ‘তাদের প্রতিবেদন প্রকল্পে কোনও বাধা হয়ে দাঁড়াবে না।’ শনিবার দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের একযুগ পূর্তি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘দেশে বিদ্যুৎতের চাহিদা বাড়ছে। পদ্মা সেতুর কাজ শেষ হয়ে গেলে আরও ৪ থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎতের চাহিদা দেখা দেবে। তাই দ্রুত বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করতে চায় সরকার।’  

তিনি বলেন, ‘মাটির নীচে ও উপরের সম্পদ আহরণ ও সঠিকভাবে প্রক্রিয়াজাত করলে সমৃদ্ধিশালী দেশ গঠন করা সম্ভব হবে। ভূগর্ভস্থ সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে প্রথমেই পেট্রোলিয়াম এবং মাইনিং ইঞ্জিনিয়ারদের এগিয়ে আসতে হবে। এছাড়া বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করতে নিজেকে সবসময় প্রস্তুত থাকতে হবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছেন। তাই পরবর্তী প্রজন্মকে অদম্য, দুঃসাহসিক ও সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়ার প্রত্যয় নিয়ে আমাদের কাজ করতে হবে।’

অনুষ্ঠানে শাবি উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ভূতত্ত্ববিদ অধ্যাপক ড. বদরুল ইমাম, কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ড. এএমএম মোকাদ্দাস, ড. ফরহাদ হাওলাদার ও ড. শফিকুল ইসলাম প্রমুখ।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ