হবিগঞ্জে পুলিশের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৮

হবিগঞ্জ প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৬, ১৬:২৭আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১৬:৪৬

আহত পুলিশ সদস্য
হবিগঞ্জে তুচ্ছ বিষয় নিয়ে ছাত্রলীগ কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশসহ আটজন আহত  হয়েছে। এ সময় পুলিশের দুটি গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে এক ছাত্রলীগ কর্মীর একটি মোটরসাইকেল আটক  করে থানা পুলিশ। এ নিয়ে পুলিশ ও ছাত্রলীগ কর্মীর মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে তারা সংঘর্ষে ছড়িয়ে পড়ে। এ সময় ছাত্রলীগ কর্মীরা থানায় ইটপাটক্ষেল নিক্ষেপ করে। পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে সময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে উত্তেজিত কর্মীরা।  পুলিশসহ আহত  আটজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

থানায় ভাঙচুর এ ব্যাপারে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শামছুর রহমান ভূইয়া জানান, পুলিশের চেকপোস্টে রেজিস্ট্রেশন বিহীন একটি মোটরসাইকেল আটক করলে পুলিশের সঙ্গে খারাপ আচরণ করে ছাত্রলীগ কর্মী। একপর্যায়ে ছাত্রলীগ কর্মীরা অতর্কিতভাবে থানা প্রাঙ্গনে এসে হামলা, ভাঙচুর করে।

হবিগঞ্জে পুলিশের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৮ তিনি জানান, তাদের দুটি গাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। এছাড়া দুই কনস্টেবল আহত  হয়েছে।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম জানান, ছাত্রলীগের সঙ্গে কোনও সংঘর্ষ হয়নি। তবে শুনেছি কয়েকজন ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

/বিটি/   

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের