শাবির আবাসিক হলে পুলিশের অভিযান, দেশীয় অস্ত্র উদ্ধার

শাবি প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৬, ১৭:১৭আপডেট : ১২ ডিসেম্বর ২০১৬, ১৭:১৭

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক ছাত্রহলে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। রবিবার দিবাগত রাতে ডেপুটি কমিশনার ফয়সাল মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

শাবির আবাসিক হলে পুলিশের অভিযান রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত চালানো এ বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে বিশেষ কোনও কারণ ছাড়াই এ অভিযানে শিক্ষার্থীদের হয়রানি করা হয়েছে বলে বিভিন্ন সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন শাবির শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে ওসি আক্তার হোসেন বলেন, ‘শাবি প্রশাসনের লিখিত আবেদনের প্রেক্ষিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।’

ডেপুটি কমিশনার ফয়সাল মাহমুদ জানান, শাহপরাণ হল থেকে ৪২টি জিআইপাইপ, ৫টি দা, ৪টি ছুরি, ৩টি রড এবং কিছু সিমেন্টের টুকরা পাওয়া গেছে। বঙ্গবন্ধু হল থেকে জিআইপাইপ ২৭টি, রড ১০টি ও ক্রিকেটের স্ট্যাম্প ৫টি এবং সৈয়দ মুজতবা আলী হল থেকে একটা রড পাওয়া যায়।

হল সূত্রে জানা যায়, মধ্যরাতে শাবি প্রশাসন ও পুলিশ প্রসাশন অভিযান চালায়। তবে রবিবার সকালেও পুলিশের উপস্থিতিতে হল প্রভোস্ট ছাত্রদের রুম ঘুরে আসেন। অভিযানের সময় হল প্রভোস্টের পাশাপাশি ভর্তি পরীক্ষায় জালিয়াত চক্রের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান অধ্যাপক আখতারুল ইসলাম, ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।

এদিকে, ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনায় মূল হোতাদের চিহ্নিত করে বিচার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা গত ৫ ডিসেম্বর থেকে আন্দোলন করে আসছে। এ আন্দোলনকে থামাতে শাবি প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। বিভিন্ন সেমিস্টারের ফাইনাল পরীক্ষা থাকায় আবাসিক হলের শিক্ষার্থীরা হেনস্তার শিক্ষার হয়েছেন।

শাহপরাণ হলের প্রাধ্যক্ষ মো. শাহেদুল হোসাইন জানান, পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেই সাথে শাহপরাণ হলের ৪২৬ নম্বর রুম থেকে দেশীয় অস্ত্র পাওয়া যাওয়ায় রুমটি সিলগালা করা হয়েছে। তবে বহিরাগত কাউকে পাওয়া যায়নি।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম