শাবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে প্রথমস্থান, তদন্ত কমিটি গঠন

শাবি প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৬, ০১:১৩আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ০১:১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অন্যকে দিয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগ ওঠেছে ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের মানবিক বিভাগে প্রথমস্থান অধিকার করা শিক্ষার্থী মো.হোসাইন রাব্বির বিরুদ্ধে। এ ঘটনার সন্দেহে সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অভিযুক্ত শিক্ষার্থীর হোসাইন রাব্বি রংপুর ক্যান্ট. পাবলিক কলেজ থেকে ২০১৬ সালে এইচএসসি পাশ করেছেন।
গত মঙ্গলবার সন্দেহের ভিত্তিতে রাব্বিকে প্রাথমিকভাবে জিঙ্গাসাবাদ করা হয়েছে। তবে এ বিষয়ে অধিকতর তদন্তের জন্য বুধবার বিকালে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয় বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন অধ্যাপক ড. সাজেদুল করিম।
বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আখতারুল ইসলামকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে।  কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ড. সাজেদুল করিম, ড. কবির হোসেন, ড. সাবিনা ইসলাম, ড. জহিরুল ইসলাম, ড. এ এইচ এম বেলায়েত হোসেন ও রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।

বেশ কয়েকটি সূত্র ধরে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. বেলায়েত হোসেন। তিনি বলেন, ‘ছেলেটিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, ‘তার (রাব্বি) ডকুমেন্টগুলো জমা রাখা হয়েছে। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়। তবে সে আমাদের ধরা ছোঁয়ার বাইরে নয়। প্রয়োজনীয় সব তদন্ত শেষে প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের