ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে পিতা-পুত্র নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
খবর পেয়ে পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। নিহতরা হলেন চট্টগ্রাম জেলার পতেঙ্গা উপজেলার বেলপাড়া গ্রামের জসিম উদ্দিন (৩০) ও তার ছেলে জিহাদ মিয়া (৬)।
পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম থেকে সিলেটগামী তাজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের নবীগঞ্জ উপজেলার কান্দিগাও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে নারী-শিশুসসহ অন্তত ২২ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হলে বাবা ও ছেলে মারা যান।
শেরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেকান্দর আলী জানান, নিহত দুই জনের লাশ নবীগঞ্জ হাসপাতালে রাখা হয়েছে। আহতদের কয়েকজনকে নবীগঞ্জ ও সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
/এফএস/
আরও পড়ুন-








