সিলেটে দুদক কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় জিডি

সিলেট প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৭, ০৪:২৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ০৪:৩০

দুদক সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তার ওপর হামলার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে দুদক। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে মহানগর কোতোয়ালী  থানায় সাধারণ ডায়েরি করেন দুদক সিলেটের আঞ্চলিক পরিচালক শিরিন পারভীন।

পরবর্তীতে দুদক চেয়ারম্যানের অনুমতি নিয়ে মামলা করা হবে বলেও এতে উল্লেখ করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

জিডি সূত্রে জানা যায়, সিলেট জেলা প্রশাসন কার্যালয়ে ঘুষের টাকাসহ আসামি ধরতে গেলে দুদকের তিন কর্মকর্তা মারধর করে জেলা প্রশাসনের লোকজন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা তাদের ভবনের নিচে নামিয়ে নিয়ে আসেন। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা ও দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকলেও তাদের কোনও ভূমিকা ছিল না।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম