হবিগঞ্জে জমি ‍নিয়ে বিরোধে চাচা খুন

হবিগঞ্জ প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৭

হবিগঞ্জ হবিগঞ্জের আজমিরীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হামলায় চাচা লোকমান মিয়া (৫৫) নিহত হয়েছেন। বুধবার বিকালে এ ঘটনা ঘটে। 

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়,  দীর্ঘদিন ধরে  আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের লোকমান মিয়ার সঙ্গে তার সৎ ভাই সোলেমান মিয়ার জমি নিয়ে  বিরোধ চলে আসছে। এ নিয়ে বুধবার বিকালে  দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ভাই-ভাতিজারা উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে লোকমানের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। 
হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেবাশিষ রায় জানান, মাথায় প্রচন্ড আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম