জাফলংয়ে পাথর তুলতে গিয়ে মাটি ধসে দুই শ্রমিক নিহত, আটক ৭

সিলেটে প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫৪আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩৪

জাফলংয়ে পাথর তুলতে গিয়ে মাটি ধসে দুই শ্রমিক নিহত, আটক ৭ সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাথর উত্তোলন করার সময় পাহাড় ধসে ২ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক শ্রমিক। রবিবার বিকেলে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।  

নিহতরা হলেন, পাথর শ্রমিক কামরুজ্জামান ও তাজউদ্দিন। তারা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা বাংলা ট্রিবিউনকে জানান, জাফলং কোয়ারি সংলগ্ন সংগ্রাম পুঞ্জি এলাকায় চুনা কোয়ারি নামে পরিচিত অংশে এই ধসের ঘটনা ঘটে। এ সময় গর্ত থেকে পাথর উত্তোলন কাজে নিয়োজিত শ্রমিকদের মধ্যে ৩ জন চাপা পড়লে ২ জন ঘটনাস্থলেই মারা যায়। আহত শ্রমিক আব্দুর রশিদকে চিকিৎসার জন্যে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেটের গোয়ানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে কোয়ারি মালিক দুলাল আহমদও রয়েছেন। বাকী ছয় জন পাথর শ্রমিক।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ