সিলেটে আ.লীগের ২ পক্ষের সংঘর্ষে কিশোর নিহত

সিলেট প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ০৫:১০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ০৫:৫৪

সিলেট সিলেটের নবগঠিত ওসমানীনগর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক কিশোর নিহত ও উভয়পক্ষের ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজন গুলিবিদ্ধ বলে জানা গেছে।
সংঘর্ষে নিহত কিশোর সাইফুল ইসলাম (১৭) ওসমানীনগরের সাদীপুর ইউনিয়নের উত্তরকালনীচর এলাকার বাসিন্দা। সে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের সমর্থক বলে জানা গেছে।
পরে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে। গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আওয়াল চৌধুরী জানান, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাইফুল নামের এক কিশোর নিহত হয়েছে। পরে পুলিশ এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে।
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান