সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই: নির্বাচন কমিশনার

সুনামগঞ্জ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২৫

Sunamgoj EC Pci 1

বাংলাদেশকে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম। তিনি মঙ্গলবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা-বিষয়ক মতবিনিময় সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা  বলেন। 

এসময় নির্বাচন কমিশনার মো.রফিকুল ইসলাম বলেন, ‘বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ন না হয়, সেদিক খেয়াল রেখে আমরা কাজ করছি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে দিকে খেয়াল রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছি। ’

এজন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার সহযোগীতা কামনা করে বলেন, ‘গণতান্ত্রিক পরিবেশে আওয়ামী লীগ ও বিএনপিসহ সব রাজনৈতিক দলের অংশগ্রহণ কামনা করছি। যাতে আমাদের সন্তানদের জন্য একটি  সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি।’

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রির্টানিং অফিসার কামরুজ্জামান, পুলিশ সুপার হারুণ রশীদ, র‌্যাব-৯ সুনামগঞ্জের সিই ফয়সল আহমদ, সুনামগঞ্জ -২৮ বিজিবির উপ-কমান্ডার মেয়র মাহবুবুল আলম, জগন্নাথপুরের ইউএনও মো. মাসুম বিল্লাহ, এসপি সার্কেল মাহবুবুর রহমান, জেলা নির্বাচন অফিসার সাদেকুল ইসলাম প্রমুখ।

/জেবি/

আরও পড়তে:  আনছারী বেঁচে আছে কিনা জানেন না বাবা-মা

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী