সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্ত। বৃহস্পতিবার (২ মার্চ) বেলা ২টার দিকে তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হাফিজুর রহমানের কাছে এই মনোনয়পত্র দাখিল করেন।
এসময় তার সঙ্গে ছিলেন ছাতক দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনসহ দিরাই-শাল্লা উপজেলা আওয়ামী লীগের নেতারা।
পরে জয়া সেনগুপ্ত ও তার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক দিরাই উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় জয়া সেনগুপ্ত বলেন, ‘সুরঞ্জিত সেনের অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ডগুলো বাস্তবায়ন করতে দিরাই-শাল্লার জনগণ আমাকে উপ-নির্বাচনের প্রার্থী করেছে। আমি বিজয়ী হলে দিরাই-শাল্লার জনগণের উন্নয়নের জন্য কাজ করব।’
মতবিনিময় সভায় মুহিবুর রহমান মানিক বলেন, ‘জয়া সেনগুপ্ত সুরঞ্জিত সেনগুপ্তের সংকটে পাশে থেকেছেন। তিনি দিরাই-শাল্লাবাসীর পাশেও থাকবেন।’ এসময় তিনি উপ-নির্বচনে জয়া সেনগুপ্তকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান সবার প্রতি।
/জেবি/
আরও পড়ুন-







