কোম্পানীগঞ্জে পুলিশের ওপর হামলা ও হত্যার ঘটনায় দুই মামলা

সিলেট প্রতিনিধি
০৫ মার্চ ২০১৭, ১৪:০২আপডেট : ০৫ মার্চ ২০১৭, ১৪:০২

সিলেট সিলেটের কোম্পানীগঞ্জে ডাকাতির সময় গৃহকর্তা খুন ও পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় পৃথক দু’টি মামলা হয়েছে। শনিবার (৪ মার্চ) দিনগত রাতে মামলা দু’টি দায়ের করা হয়।

পুলিশের ওপর হামলার ঘটনায় কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জিএম আসলাম বাদী হয়ে ৩/৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দেড় হাজারেরও বেশি লোককে আসামি করে মামলা দায়ের করেন। আর ডাকাতদের হাতে নিহত জিলু মিয়ার ছেলে জুয়েল আহমদ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেফতারকৃত সোনাই ডাকাত ও আব্দুল খালেকসহ ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে বলে রবিবার (৫ মার্চ) দুপুরে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বাংলা ট্রিবিউন’কে নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, জিলু মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় সোনাই ও আব্দুল খালেককে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জের মোস্তফানগর গ্রামে জিলু মিয়ার বাড়িতে শনিবার ভোরে একদল মুখোশধারী ডাকাত হানা দেয়। এসময় ডাকাতদের হামলায় গৃহকর্তা জিলু মিয়া নিহত হন। ডাকাতির ঘটনার খবর পেয়ে গ্রামের লোকজন ধাওয়া দিয়ে ডাকাত দলের সদস্য সোনাই মিয়াকে আটক করে। খবর পেয়ে সকালে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাত সোনাই মিয়াকে নিয়ে চাইলে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে গুলি ছুড়লে মোস্তফানগর গ্রামের বাসিন্দা মফিজুর রহমান মারা যায়।

/এফএস/

আরও পড়ুন- 

চাঁদনী চকে হকার খুনের নেপথ্যেও সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব!

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের