সবাইকে নিরাপদ জায়গায় থাকতে সেনাবাহিনীর মাইকিং

সিলেট প্রতিনিধি
২৬ মার্চ ২০১৭, ১৪:৩৮আপডেট : ২৬ মার্চ ২০১৭, ১৪:৪২

অভিযানে সেনা কমান্ডোরা (ফাইল ছবি)

সিলেট মহানগরের দক্ষিণ সুরমার জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ রবিবার সকাল ১০টা থেকে ফের অভিযান শুরু হয়েছে। ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি থাকায় সেখানে সবার প্রবেশ নিষিদ্ধ। তবে ওই এলাকার লোকজনকে ঘরের ভেতর বা নিরাপদ জায়গায় থাকতে মাইকিং করছেন সেনাবাহিনীর সদর‌্যা। কি হচ্ছে তা জানতে অনেকে কৌতুহলবশত ঘরের বাইরে বের হয়ে যেতে পারে, তাই এ মাইকিং করা হচ্ছে।  সংশ্লিষ্ট সূত্রে এ খবর পাওয়া গেছে।

শিববাড়ির পাশেই জৈনপুর এলাকার বাসিন্দা জুমন খান জানান, রবিবার বেলা সাড়ে ১১টা ও সোয়া ১২টার দিকে দুটি গ্রেনেড বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এছাড়া থেমে থেমে গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে। এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লোকজনকে রাস্তায় না বের হওয়ার জন্য মাইকে ঘোষণা দিচ্ছেন। আশপাশের এলাকা ও রাস্তায় কোনও লোকজনকে দেখা যাচ্ছে না। সব দোকানপাট বন্ধ রয়েছে।

‘আতিয়া মহল’ নামে পাঁচতলা ওই বাড়িতে শনিবার সকাল থেকে অভিযান শুরু করেছে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো টিম। সন্ধ্যা পর্যন্ত তারা অভিযান চালিয়ে বাড়ি থেকে ৭৮ জনকে উদ্ধার করে। এরপর অভিযান বনধ রাখে। আজ রবিবার সকাল থেকে তারা ফের অভিযান শুরু করেছে।

/এসটি/    

আরও পড়ুন:

অভিযান চলছে, থেমে থেমে বিস্ফোরণ ও গুলির শব্দ

সিলেটে হামলার দায় স্বীকার আইএসের

বোমা বিস্ফোরণে নিহত কায়সারের বাড়িতে শোকের ছায়া

গোয়েন্দা প্রধানসহ র‌্যাবের দুই কর্মকর্তাকে সিএমএইচে ভর্তি

‘আতিয়া মহলে’ জঙ্গিবিরোধী অভিযান বাধাগ্রস্ত করতেই ‘পাঠানপাড়ায়’ হামলা

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের