পাঁচ দিন পরও দুই জঙ্গির লাশ আতিয়া মহলে, বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধ

তুহিনুল হক তুহিন, সিলেট
০১ এপ্রিল ২০১৭, ১৫:২৫আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ১৫:৪০

পাঁচ দিন পরও দুই জঙ্গির লাশ আতিয়া মহলে, বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধ

সিলেটে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহলের ভেতরে এখনও পড়ে রয়েছে দুই জঙ্গির লাশ। 'অপারেশন টোয়াইলাইট' শেষ হওয়ার পাঁচ দিন পরও নেই লাশ সরিয়ে নেওয়ার কোনও উদ্যোগ। ফলে ভবনের চারপাশের বাতাসে ছড়াচ্ছে লাশের দুর্গন্ধ। গত মঙ্গলবার (২৮ মার্চ) সেনাবাহিনীর প্যারা-কমান্ডো দল অভিযান শেষে পুলিশকে আতিয়া মহল বুঝিয়ে দিয়ে যায়। কিন্তু শনিবার পর্যন্ত লাশ দুটো উদ্ধার করতে পারেনি পুলিশ।

সেনাবাহিনীর প্যারা-কমান্ডো দলের অভিযানে চার জঙ্গি নিহত হয়। তার মধ্যে এক নারী ও পুরুষ জঙ্গির লাশ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়। বাকি দুই পরুষ জঙ্গির লাশ আতিয়া মহলেই পরে আছে।

লাশ দুটো এখনও কেন উদ্ধার করা হচ্ছে না- এ প্রশ্নের জবাবে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা বাংলা ট্রিবিউনকে জানান, 'বোমা নিষ্ক্রিয়কারী দল আসার পর লাশ দুটো উদ্ধার করা হবে। ভবনের ভেতর ছড়িয়ে ছিটিয়ে থাকা বোমাগুলো নিষ্ক্রিয় না করা পর্যন্ত  লাশ দুটো উদ্ধার করা যাচ্ছে না। কারণ লাশ উদ্ধার করতে গেলে ছড়িয়ে ছিটিয়ে থাকা বোমা বিস্ফোরণ ঘটতে পারে। ফলে বড় ধরণের ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তাই এই শতর্কতা অবলম্বন করা হচ্ছে।' 

আরেক প্রশ্নের জবাবে জেদান আল মুসা জানান, 'লাশ দুটো আতিয়া মহলের ভেতরে কী অবস্থায় আছে তা বাইরে থেকে কোনোভাবেই বোঝা সম্ভব নয়। আশপাশের এলাকাগুলো নিরাপদ নয়। এজন্য পুলিশ বিশেষ সর্তকাবস্থায় রয়েছে। কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। বোমা নিষ্ক্রিয়কারী দলের তল্লাশি শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।'

বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা কখন আসবে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, 'তারা কখন আসবে, কীভাবে আসবে তা আমাদের জানা নেই।'

বৃহস্পতিবার রাতে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। একই সঙ্গে শিববাড়িসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ ও গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। তবে এখনও স্থানীয়দের মধ্যে আতঙ্ক কাটেনি। আতিয়া মহল ঘিরে এখনও উদ্বিগ্ন এলাকার মানুষ। অন্যদিকে আতিয়া মহলের পাঁচতলা ভবনটি ভেতরে ও বাইরে গোলা-বারুদের আঘাতে ঝাঁঝরা হয়ে গেছে। জঙ্গিদের কাবু করতে অভিযানের সময় রকেট লঞ্চার, মর্টারের শেলের সঙ্গে ভারি অস্ত্র ও গোলার আঘাতে দেয়ালে দেয়ালে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ভবনের জানালার কাঁচ ভাঙা। ফলে ভবনটি নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পাঁচতলা আতিয়া মহলে মোট ৩০টি ফ্ল্যাট রয়েছে। অভিযানের সময় ২৮টি ফ্ল্যাটে ৭৮ জন বাসিন্দা জিম্মি হয়ে পড়েছিলেন। আতিয়া মহলকে কেন্দ্র করে সেনাবাহিনীর প্যারা-কামান্ডো দলের অভিযান শুরু হওয়ার পর শিববাড়িসহ বিভিন্ন এলাকার লোকজন নিরাপত্তার কারণে পরিবার নিয়ে দক্ষিণ সুরমা ছেড়ে বিভিন্ন এলাকায় আত্মীয়দের বাসায় ওঠেন। অনেকেই আবার গ্রামের বাড়িতে চলে যান।

গ্যাস-বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর শুক্রবার (৩১ মার্চ) বিকাল থেকেই তাদের যার যার বাড়িতে ফিরতে দেখা যায়। এছাড়াও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে হাট-বাজার। সেই সঙ্গে সিলেট সিটি করপোরেশনের ২৭ নং ওয়ার্ডের শিববাড়ি, নূরপুর, পাঠানপাড়া, জৈনপুর, বন্দরঘাট, খাঁন বাড়ির লোকজনেরও প্রায় এক সাপ্তাহের বন্দিদশা অবসান হয়েছে। গত শনিবার (২৫ মার্চ) সেনাবাহিনীর অপারেশন ‘টোয়াইলাইট’-এর শুরুতে এই ভবনের বাসিন্দাদের বন্দি অবস্থা থেকে উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৮ মার্চ) অভিযানে আতিয়া মহলের ভেতরে থাকা এক নারী জঙ্গি ও তিন পুরুষ জঙ্গি নিহত হয়েছে বলে জানায় সেনাবাহিনী। এর মধ্যে নিহত তিন পুরুষ জঙ্গির  মধ্যে একজন জেএমবির শীর্ষ সন্ত্রাসী মাঈনুল ইসলাম ওরফে মুসা রয়েছেন বলে ধারণা করছে কাউন্টার টেরোরিজম ইউনিট ও আইনশৃঙ্খলা বাহিনী।

/জেবি/এফএস/

আরও পড়তে পারেন: সিলেটের পাঠানপাড়ায় হামলাকারী বড়হাটের অভিযানে নিহত

 






সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের