নাসিরপুরে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা

মৌলভীবাজার প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৭, ১৯:১৯আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ১৯:২০

নাসিরপুরে জঙ্গি আস্তানা মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানায় বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনায় মামলা করেছে পুলিশ। শনিবার রাতে মৌলভীবাজার সদর মডেল থানার উপ পরিদর্শক শহীদুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে এ মামলা করেন। রবিবার বিকালে মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালাল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বলেন, এ ঘটনায় অজ্ঞাত পরিচয়ধারীদের আসামি করা হয়েছে। মামলায় আসামির সংখ্যা উল্লেখ করা হয়নি। 

এদিকে,বড়হাটের জঙ্গি আস্তানার ঘটনায়ও মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশ সুপার।

প্রসঙ্গত, বুধবার ভোরে মৌলভীবাজার শহর থেকে ২০ কিলোমিটার দূরে নাসিরপুর গ্রামে জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিট ব্যাক’ শুরু হয়ে বৃহস্পতিবার বিকালে শেষ হয়। ওই বাড়ি থেকে চার শিশু, দুই নারীসহ সাতজনের ছিন্নভিন্ন লাশ উদ্ধার করে পুলিশ।

/বিএল/

আরও পড়ুন:
আত্মঘাতী ভেস্টেই তিন জঙ্গির মৃত্যু

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম