আতিয়া মহল থেকে উদ্ধারকৃত আইইডি দুটি বোমা নিষ্ক্রিয় করেছে র‌্যাব

সিলেট প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৭, ১৯:১৭আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ১৯:২৬

আতিয়া মহল সিলেটের শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা আতিয়া মহলের নীচতলা থেকে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট দুটি আইইডি বোমা নিষ্ক্রিয় করেছে। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে আইইডি বোম দুটি উদ্ধার করা হয়। পরে র‌্যাবের সদস্যরা এগুলো অন্য জায়গায় নিয়ে নিষ্ক্রিয় করেন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় সিলেটের পাঠানপাড়ায় এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু হায়দার মোহাম্মদ আজাদ আহম্মদ বলেন, ‘আতিয়া মহলের নীচতলায় বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরাসহ র‌্যাবের অন্যান্য সদস্যরা অভিযান চালিয়ে দুটি শক্তিশালী বোমা উদ্ধার করে। পরে অন্যত্র সেগুলো নিষ্ক্রিয় করা হয়।’

তিনি আরও বলেন, ‘ভবনের নীচতলা পুরোটাই তল্লাশি চালানো হয়েছে। আগামীকাল বুধবার (৫ এপ্রিল) সকাল থেকে আবারও তল্লাশি শুরু হবে।’

প্রসঙ্গত, গত ২৪ মার্চ থেকে সিলেটের শিববাড়িতে আতিয়া মহল নামের বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে পুলিশ। পরে সেনাবাহিনী সেখানে ‘অপারেশন টোয়াইলাইট’ পরিচালনা করে। এই অভিযানে চার জঙ্গি মারা যায়। তাদের মধ্যে এক নারীও ছিল।

অন্যদিকে অভিযান চলাকালীন সিলেটের পাঠানপাড়ায় পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। দুটি বিস্ফোরণে র‌্যাবের গোয়েন্দা প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদসহ ছয়জনের মৃত্যু হয়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী