শাবি ছাত্রলীগের সভাপতিসহ ৮ জনের নামে যৌন নির্যাতনের মামলা

শাবি প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৭, ১৫:৪১আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ১৫:৪১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থসহ আটজনের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা দায়ের হয়েছে। বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নির্যাতিতা ওই স্কুলছাত্রীর মা মামলাটি করেন।

আসামিরা হলেন পরিসংখ্যান বিভাগের অনিয়মিত ছাত্র ও শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ, একই বিভাগের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী সাজ্জাদ রিয়াদ ও সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী মাহমুদুল হাসান রুদ্র। এছাড়া অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার (৮ এপ্রিল) বিকালে সদ্য এসএসসি পরীক্ষা সম্পন্ন করা এক ছাত্রী বেড়াতে আসলে তাকে যৌন নির্যাতন ও মারধরের ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা ফুফাতো ভাইকেও মারধর করা হয়। ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকেরা এ ঘটনার প্রতিবাদ করায় এবং নিপীড়কদের ছবি তোলায় সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে ছবি ডিলিট করে দেয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ। পরে এ  ঘটনায় পার্থর নেতৃত্বে শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলী এবং সহ-সভাপতি সৈয়দ নবীউল আলম  দিপুকে মারধর করা হয়।

এদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী মো আবদুল মালেক জানান, শনিবার ক্যাম্পাসে ঘুরতে এসে যৌন হয়রানির শিকার হন এক স্কুলছাত্রী। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী মো. মসরুর চৌধুরী শওকত বাংলা ট্রিবিউনকে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে জেলা জজ মো. মোহিতুল হকের আদালতে মামলাটি করেন অভিযুক্তের মা। নির্যাতনের এ ঘটনা তদন্ত করবেন সহকারী জজ শারমীন আক্তার।

এদিকে, ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা কালো ব্যাচ ধারণ করে যৌন নিপীড়কদের দ্রুত শাস্তির দাবি জানায়।

/বিএল/

এ সংক্রান্ত আগের খবর:
শাবিতে যৌন নিপীড়কের ছবি তোলায় সাংবাদিকদের মারধর

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম