মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে আরফা রহমান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। কুলাউড়া থানার ওসি মো. শামসুদ্দোহা পিপিএম বাংলা ট্রিবিউনকে রবিবার (১৬ এপ্রিল) সকালে এই তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শনিবার (১৫ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার বরমচাল ইউনিয়নের সিঙ্গুর গ্রামে এ ঘটনা ঘটে। সবার অলক্ষ্যে শিশুটি বাড়ির বাইরে গিয়ে পুকুরে পড়ে যায়। পরে লাশ ভেসে উঠে।
নিহত আরফা জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভুগতেরা গ্রামের দুবাই প্রবাসী মতিউর রহমানের মেয়ে।
এ ব্যাপারে কুলাউড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
/এফএস/
আরও পড়ুন-








