হবিগঞ্জে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

হবিগঞ্জ প্রতিনিধি
০৬ মে ২০১৭, ০১:১৯আপডেট : ০৬ মে ২০১৭, ০১:২২

হবিগঞ্জ হবিগঞ্জে ছাত্রদলের দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার জেলার কোর্টস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার লাখাই উপজেলার বিএনপির কেন্দ্রীয় নেতারা একটি অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। সেই অনুষ্ঠানে ছাত্রদলের একাংশ আমন্ত্রণ না পাওয়ায় জেলা ছাত্রদলের নেতকার্মীদের অনুষ্ঠানে যাওয়ার পথে কোর্টস্টেশন এলাকায়  বাধা দেয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিকুর ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দলীয় নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী জানান, লাখাইয়ের একটি অনুষ্ঠানে যাওয়ার পথে একটি গ্রুপ আমাদের ওপর আক্রমনের চেষ্টা করলে সাধারণ ছাত্ররা এর প্রতিবাদ করে তাদের প্রতিহিত করেছে।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমিনুর রশিদ এমরান জানান, ব্যক্তি বিশেষের আমন্ত্রণে কেন্দ্রীয় নেতারা লাখাইয়ে আসেন এবং তৃনমুলের নেতাকর্মীরা আমন্ত্রণ না পেয়ে ক্ষুব্ধ হয়ে অবরোধ করে তাদের প্রতিহিত করেছে।

হবিগঞ্জ সদর মডেল থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মানিকুর ইসলাম জানান, অপ্রীতিকর ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের